ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে তাদের বাবার কাছে থাকবে জাপানি দুই শিশু

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুসন্তান বাংলাদেশে তাদের বাবার কাছে থাকবে। এ সময় চাইলে মা দেখা করতে ও তাদের সাথে অবস্থান করতে পারবেন। সন্তানদের জিম্মা নিয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।


এছাড়া শুনানি শেষে বাবার করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। তবে তাদের মায়ের করা রিট চলবে।


হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রবিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এসব আদেশ দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑